নতুন বছরেই কি মিলবে বাজারে সৌরচালিত মোটরসাইকেল ? - The News Lion

নতুন বছরেই কি মিলবে বাজারে সৌরচালিত মোটরসাইকেল ?




দি নিউজ লায়ন ;  ছোট বেলা থেকে তার কিছু করার তাগিদ। নদীয়ার হাঁসখালী থানার বগুলার বাসিন্দা  বর্তমানে শিক্ষক শুভময় বিশ্বাস।  পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য।তিনি সৌরচালিত মোটর সাইকেল তৌরি করেছিলেন কয়েক বছর আগে ।বর্তমানে তিনি আরও আধুকিকরন করে পেটেন্ট পাওয়ার আশায়। সেভ ড্রাইভ সেফ লাইফের বিভিন্ন সরকারি বাধানিষেধ রয়েছে তবে অনেকে তা অমান্য করে হেলমেট বিহীন ভাবে কখনোবা মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালান।  আর সেই কারণেই ঘটে যায় নানান মর্মাহত দুর্ঘটনা।


 শুভময় বিশ্বাসের এক পড়ার বন্ধু  এক সড়ক দুর্ঘটনায়  প্রাণ হারিয়েছিলেন বেশ কয়েক বছর আগে। সেইসময় থেকেই শুভময় ভেবে কিছু একটা করা দরকার। তাই ভেবে চিন্তে উচ্চক্ষমতাসম্পন্ন সোলার সেল দিয়ে, এবং বিভিন্ন রকম সেন্সর ব্যবহার করে  গড়ে ফেললো, পরিবেশ বন্ধু , সাশ্রয়ী মোটরসাইকেল। যাতে হেলমেট পড়া না থাকলে বা মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে উদ্যত হলে কোনমতেই স্টার্ট হবে না। সৌরশক্তিতে চালানো যাবে এই মোটরসাইকেল। 


অন্যান্য  মোটরসাইকেলে থেকে কোন অংশে কম নয়। গতিতেও পাল্লা দিতে সক্ষম। আবার মোটরসাইকেল থেকে নির্গত কালো ধোঁয়া নির্গমন হবে না, তাই বাঁচবে পরিবেশ। এমনকি টিভি শো  দাদাগীরির মঞ্চে সৌরভ গঙ্গুলিও এই মোটরসাইকেল দেখে আনন্দিত হয়েছিলেন ।সোলার মোটর সাইকেল   চড়ে আপ্লুত হয়েছিলেন। অপেক্ষায় ছিলেন পেটেন্ট পাওয়ার অবশেষে সেই পেটেন্ট মিলতে চলেছে। 


শুভময় বিশ্বাস বলেন   "পশ্চিমবঙ্গে  বড় সমস্যা  কর্মসংস্থানের। নতুন শিল্প  সরকারি সহযোগিতা পেলে নদিয়াযতে নতুন বাইক ইন্ডাস্ট্রি তৈরি হতে পারে।  বিভিন্ন আকর্ষণীয় মডেল, তেমন ওজন বহন এবং গতি, অনুযায়ী  মোটরসাইকেলর দাম হবে ।তবে সকলের নাগালের মধ্যে ।আগামী নতুন বছর কি হয় সেটাই দেখার অপেক্ষা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.